× Banner
সর্বশেষ
পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন বেনাপোল পৌর ভোটে ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক

ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০

ACP
হালনাগাদ: রবিবার, ২ আগস্ট, ২০২৬
ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০
ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছে ৪৩১ জন। একইসঙ্গে এসময় ৭০ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৯ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৪ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৫ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪০ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১০১ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৪ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৪৭ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৯ জন এবং সিটিটিসি কর্তৃক ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের হেফাজত হতে ১টি বিদেশি পিস্তল, ২টি খালি ম্যাগাজিন, ২৩০ গ্রাম গাঁজা, ১৪ হাজার ১৪২ পিস ইয়াবা, ১৫৬ গ্রাম হেরোইন, ৩১টি মোবাইল ফোন, ১টি প্রাইভেটকার, ১টি পুরাতন ক্যামেরা ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..