× Banner
সর্বশেষ
পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী

আগৈলঝাড়ায় ৫’শ ২১ বছরের পুরোনো বিজয় গুপ্তের গৈলা মনসা মন্দিরের বাৎসরিক মনসা পূজা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ার গৈলায় মধ্যযুগের কবি ও মনসা মঙ্গল কাব্যের রচয়িতা বিজয় গুপ্তের ৫শত ২১ বছর আগের প্রতিষ্ঠিত মন্দিরে মা মনসা দেবীর বাৎসরিক মনসা পূঁজা অনুষ্ঠিত হয়েছে।

মধ্যযুগে বাংলা সাহিত্যের অমর কবি ও অমর কাব্য মনসা মঙ্গঁল এর রচয়িতা বিজয় গুপ্তের প্রতিষ্ঠিত মনসাকুন্ড নামে খ্যাত বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে প্রতিষ্ঠিত পাঁচ’শ ২১ বছরের পুরোনো মনসা মন্দিরের বাৎসরিক পূঁজা মহা আড়ম্বড়ের মধ্য দিয়ে বুধবার অনুষ্ঠিত হয়েছে।

৫শ ২১ বছর আগে থেকে বাংলা শ্রাবন মাসের শেষ দিনে প্রতি বছর এ পূঁজা মন্ডপে পূঁজা অনুষ্ঠিত হয়ে আসছে। পূঁজার আগে গত বৃহস্পতি, শুক্র ও শনিবার তিনদিন ব্যাপি মন্দির আঙ্গিনায় রয়ানি গান অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক মতে, মধ্যযুগের প্রখ্যাত কবি বিজয় গুপ্ত “বিষহরি” (বিষ হরণকারী) মনসা দেবীর স্বপ্নে আদিষ্ট হয়ে নিজ বাড়ির দীঘিতে স্বপ্নে পাওয়া পূঁজার ঘট পেয়ে গৈলা গ্রামের নিজ বাড়িতে বিজয় গুপ্ত  ৫’শ ২১ বছর পূর্বে মা মনসার মন্দির প্রতিষ্ঠা করেন এবং পাশ্ববর্তি বকুল গাছের নিচে বসে স্বপ্নে আদিষ্ট হয়েই তিনি মনসা মঙ্গল রচনা করেছিলেন। দেবী তাকে স্বপ্নে আদিষ্ট হয়ে বলেছিলেন “তুই নাম চাস না কাজ চাস?” উত্তরে বিজয় গুপ্ত বলেছিলেন “আমি নাম চাই” সেই থেকে অদ্যাবধি ওই মন্দিরে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে প্রতি বছর শ্রাবনের সংক্রান্তি তিথীতে বাৎসরিক পূঁজা উদ্যাপিত হয়ে আসছে।

বাংলা সাহিত্যের অন্যতম পৃষ্ঠপোষক সুলতান হোসেন শাহ্র রাজত্বকালে ইংরেজী ১৪৯৪ সনে বিজয় গুপ্ত মনসা মঙ্গঁল রচনা করে সুলতানের দরবারে “মহাকবি”র খেতাবে অধিষ্ঠিত হন। কারণ বিজয় গুপ্তই সর্ব প্রথম ইংরেজী তারিখ ও সন তার কাব্যে লিপিবদ্ধ করেছিলেন। এর আগেও একাধিক পন্ডিত মনসা মঙ্গল রচনা করেছিলেন। যারমধ্যে অন্যতম হলেন ময়মনসিং এর কানা হরি দত্ত। কিন্তু তাদের তুলনায় বিজয়গুপ্তর কাব্য নিরস হলেও ইংরেজী সন, তারিখ লিব্বিদ্ধ করার কারণে তিনিই হয়ে ওঠেন মনসা মঙ্গল কাব্য রচয়িতাদের অন্যতম। মহা কবি খেতাব পাওয়ার পর ভারত বর্ষে মনসা দেবীর মহা ধুমধামে পূঁজার প্রচলন ঘটে। মহাকবি বিজয় গুপ্তের পিতার নাম সনাতন গুপ্ত ও মাতার নাম রুক্সিনী দেবী।

কবি বিজয় গুপ্ত স্মৃতি রক্ষা, মনসা মন্দির সংরক্ষণ ও উন্নয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তারক চন্দ্র দে ও গৈলা ইউপি সাবেক চেয়ারম্যান দুলাল দাস গুপ্ত জানান, স্বাধীনতা যুদ্ধের সময় পাক সেনারা বিজয় গুপ্তের মন্দির থেকে মনসা দেবীর বিগ্রহ চুরি করে নেয়ার পর ২০০৮ সনে ঢাকাস্থ সনাতন ধর্মের সম্প্রদায়, বিদেশে অবস্থানরত ভক্তবৃন্দদের আর্থিক অনুদানে ১টন ওজনের পিতলের তৈরি মনসা দেবীর প্রতিমা পুঃণ স্থাপন করা হয়। এরপর হাতে নেয়  হয় পুরানো মন্দির সংস্কারের কাজ।

যার উন্নয়ন কাজ এখনও চলছে। পূঁজা অনুষ্ঠানে একটি বাক্য উচ্চারিত হয়, তা হল; “ধর্ম যার যার, উৎসব সবার”-এ বাক্যকে ধারন করে জাতি ধর্ম বর্ন নির্বিশেষে বাৎসরিক পূঁজায় দেশ-বিদেশের ভক্তবৃন্দদের সমাগম ঘটেছে। প্রতি বছরের ন্যায় এবছরও পূঁজা উপলক্ষে মানত দিতে দেশ-বিদেশের হাজার-হাজার ভক্তবৃন্দ পূজার্ঘ্য নিয়ে আসতে শুরু করেছেন। নিরাপত্তা ও শৃংখলার জন্য মন্দির ও পূঁজা কমিটির নিজস্ব কর্মীর পাশাপাশি থানা পুলিশও ব্যাপক ভুমিকা পালন করেছে।


এ ক্যটাগরির আরো খবর..