× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন

ACP
হালনাগাদ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন
কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে বাংলাদেশ স্কাউটস কোটালীপাড়া উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কাউটস সমাবেশের উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মো. আরিফ-উজ-জামান।

উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস কোটালীপাড়া ঊপজেলার সভাপতি সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান অতিথি হিমাংশু কুমার পান্ডে, বাংলাদেশ স্কাউটস কোটালীপাড়া ঊপজেলার সাধারণ সম্পাদক মো: ইদ্রিসুর রহমান বক্তব্য রাখেন।

এছাড়া কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, বাংলাদেশ স্কাউটস কোটালীপাড়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন তালুকদার, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ  সমাবেশে আমন্ত্রিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস ও গাইড সদস্যরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ জেলা প্রশাসক মো: আরিফ উজ-জামান উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের শুধু সুনাগরিক হিসেবে গড়ে তোলে না, বরং তাদের মধ্যে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ তৈরি করে। দেশ গঠন ও যেকোনো দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের ভূমিকা সবসময়ই প্রশংসনীয়।

সমাবেশটি আগামী তিন দিন ধরে বিভিন্ন তাবু বাস, প্রশিক্ষণ ও ক্যারোম প্রতিযোগিতার মাধ্যমে অব্যাহত থাকবে। পরবর্তীতে আগামী শনিবার রাতে স্কাউটস সমাবেশের সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সমাবেশের সমাপ্তী ঘটবে।


এ ক্যটাগরির আরো খবর..