× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং - চীনা রাষ্ট্রদূত
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং - চীনা রাষ্ট্রদূত

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের সঙ্গে আজ সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দুই দেশের সাংস্কৃতিক বিনিময়কে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

বৈঠকের পর চীনা দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রদূত সাংস্কৃতিক বিনিময়কে চীন-বাংলাদেশ সম্পর্কের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে অভিহিত করেছেন এবং এই ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ইয়াও ওয়েন বলেন, দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং ঐতিহ্যগত বন্ধুত্বকে আরো গভীর করতে সাংস্কৃতিক বিনিময় এক অনন্য ভূমিকা পালন করতে পারে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, চীন ও বাংলাদেশ দ্বিপক্ষীয় সাংস্কৃতিক বিনিময়কে আরো উচ্চতায় নিয়ে যেতে একসাথে কাজ করার বিষয়ে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেছেন।

বৈঠকে বাংলাদেশি পক্ষ রাষ্ট্রদূতের এই দৃষ্টিভঙ্গির প্রশংসা করে উল্লেখ করেছে, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ভালো ফলাফল বয়ে এনেছে। এই ক্ষেত্রে তারা সহযোগিতা আরো জোরদারের ইচ্ছা প্রকাশ করেন।

উভয় পক্ষ সংস্কৃতি ও শিল্পকলা এবং অধরা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা ও ব্যবহারিক সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।


এ ক্যটাগরির আরো খবর..