× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

ইন্টারনেটে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

admin
হালনাগাদ: সোমবার, ৫ অক্টোবর, ২০১৫

ডেস্ক রিপোর্টঃ মোবাইলে ইন্টারনেট ব্যবহারে বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৯। অন্যদিকে ভারতের ১৫৫ ও পাকিস্তানের অবস্থান ১৫৬ তম। এ হিসেবে দুই প্রতিবেশী দেশের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্য স্টেট অব ব্রডব্যান্ড ২০১৫” শীর্ষক বৈশ্বিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইটিইউ ও ইউনেসকো প্রতিবেদনটি প্রকাশ করে। জাতিসংঘের ব্রডব্যান্ড কমিশনের সেপ্টেম্বরের সভায় এই তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে মোবাইল ব্রডব্যান্ড ব্যবহারকারী প্রতি ১০০ জনে ৬ দশমিক ৪ জন। ভারতে ৫ দশমিক ৫ জন ও পাকিস্তানে এই হার ৫ দশমিক ১ জন। প্রতিবেদন অনুসারে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাড়িতে বাড়িতে ইন্টারনেট সংযোগ আছে এমন ১৩৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০১ ও এর হার ৬ দশমিক ৫ শতাংশ। বাংলাদেশ ফিক্সড ব্রডব্যান্ড তালিকায় ১৮৯ দেশের মধ্যে ১৩২ তম অবস্থানে আছে। এখানে বাংলাদেশে ব্যবহারকারীর হার ১ দশমিক ২ শতাংশ। একই পয়েন্ট নিয়ে ভারত বাংলাদেশের একধাপ ওপরে অর্থাৎ ১৩১ তে। এখানেও পাকিস্তান পিছিয়ে আছে। পাকিস্তানের অবস্থান ১৩৫ আর ব্যবহারকারীর হার হার ১ দশমিক ১ শতাংশ। ওই প্রতিবেদনে বলা হয়েছে ব্যক্তি ব্যবহারকারীর দিক থেকে বাংলাদেশের অবস্থান ১৬২ তম।


এ ক্যটাগরির আরো খবর..