× Banner
সর্বশেষ
রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে – তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’

ACP
হালনাগাদ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’
আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’

দেশের আবাসন খাতের বড় আয়োজন ‘রিহ্যাব সামার ফেয়ার-২০২৬’ আগামী ১২ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে। চার দিনব্যাপী এই মেলা চলবে ১৫ আগস্ট পর্যন্ত।

সোমবার (২৭ জুলাই) রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার (২০২৬-২০২৮) প্রথম সভা শেষে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই প্রদর্শনীর আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়।

ঢাকার ঐতিহ্যবাহী শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলায় স্থান পাবে দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান, আবাসন সংশ্লিষ্ট বিভিন্ন শিল্প এবং আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠানের স্টল।

আবাসন প্রত্যাশী সাধারণ মানুষ ও দর্শনার্থীরা একই ছাদের নিচে বিভিন্ন ধরনের ফ্ল্যাট, প্লট, গৃহঋণ সুবিধা এবং প্রপার্টি বিনিয়োগ-সংক্রান্ত সার্বিক তথ্য যাচাই-বাছাইয়ের সুযোগ পাবেন।

এর আগে রিহ্যাব সচিবালয়ের সভাকক্ষে আয়োজিত স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক তাসনোভা মাহবুব সালাম। তিনি রিহ্যাবের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা, গণমাধ্যমের সঙ্গে সুদৃঢ় সমন্বয়, ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিতি বৃদ্ধি এবং যেকোনো ধরনের গুজব প্রতিরোধের লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরেন।

সভায় রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট এ. এফ. এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং প্রেস অ্যান্ড মিডিয়া কমিটির কো-চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা মেলার সুনির্দিষ্ট প্রচার-প্রচারণা এবং সার্বিক সাফল্য নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে নানা গঠনমূলক পরামর্শ ও মতামত তুলে ধরেন।


এ ক্যটাগরির আরো খবর..