× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

ডেস্ক

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: নাবিক নিহত, ইউক্রেনকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া তেহরানের

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা
কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় একজন নাবিক নিহত এবং আরও একজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। এ ঘটনাকে কেন্দ্র করে ইউক্রেনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তেহরান এবং দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানি জাহাজে হামলা:

শনিবার (২৫ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, হামলাটি ছিল ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক’। তেহরানের দাবি, ইউক্রেনের নেতৃত্ব হামলার বিষয়টি স্বীকার করেছে এবং এটি ইরানের প্রতি কিয়েভের দীর্ঘদিনের বৈরী নীতিরই ধারাবাহিকতা। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সতর্কবার্তা দিয়েছে ইরান।

তেহরান আরও বলেছে, এই হামলা জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদের পরিপন্থী এবং এ ধরনের পদক্ষেপ রাশিয়া-ইউক্রেন সংঘাতকে আরও বিস্তৃত ও জটিল করে তুলতে পারে।

এ ঘটনার পর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, তিনি হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া দাবি করেন। একই সঙ্গে হামলার জন্য দায়ীদের এবং তাদের সহযোগীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, কাস্পিয়ান সাগরে পরিচালিত দূরপাল্লার অভিযানে ইউক্রেন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তার ভাষ্য অনুযায়ী, ইরান-সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম বহনে ব্যবহৃত একটি জাহাজ এবং একটি যুদ্ধজাহাজে আঘাত হানা হয়েছে। তবে তিনি ইরানের দাবি করা ক্ষতিগ্রস্ত বাণিজ্যিক জাহাজটির নাম উল্লেখ করেননি।

জেলেনস্কি আরও অভিযোগ করেন, রাশিয়া উপসাগরীয় অঞ্চল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর স্যাটেলাইট চিত্র ইরানের কাছে সরবরাহ করছে। তার দাবি, ১৯ ও ২০ জুলাই বাহরাইন, জর্ডান ও কুয়েতের কয়েকটি বিমানঘাঁটির ওপর নজরদারি চালানো হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের তৈরি শাহেদ ড্রোন রাশিয়ার ব্যবহারের অভিযোগ করে আসছে ইউক্রেন। কিয়েভের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে তারা ৪৪ হাজারের বেশি ইরানি নকশার ড্রোন ভূপাতিত করেছে।


এ ক্যটাগরির আরো খবর..