× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

বিদেশি ডাবিং টিভি সিরিয়াল দেখতে গেলে আগে নিতে হবে অনুমতি -তথ্যমন্ত্রী

Biswajit Shil
হালনাগাদ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯

সম্প্রতি টিভি নাটকের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের  বৈঠকে সিদ্ধান্ত হয় বিদেশি টিভি সিরিয়াল প্রচারের আগে তথ্য মন্ত্রণালয়ের প্রিভিউ কমিটি থেকে অনুমোদন নিতে হবে।

এই ধারাবাহিকতায় বেসরকারি টিভি চ্যানেলে ডাবিং করে বিদেশি সিরিয়াল বা অনুষ্ঠান প্রচারের জন্য তথ্য মন্ত্রণালয় থেকে অনুমতি নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে যা  মিলবে প্রিভিউ কমিটি থেকে।

তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানা গেছে, ৯ সদস্যবিশিষ্ট প্রিভিউ কমিটি গঠন করা হয়েছে । এই কমিটিতে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (সম্প্রচার) সভাপতি এবং উপসচিবকে (টিভি ২) সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

এখানে সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, সারা যাকের এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ থেকে একজন করে প্রতিনিধি। এই কমিটি ডাবিংকৃত কোনও বিদেশি অনুষ্ঠান বা সিরিয়াল দেখার পর অনুমতি দিলে তবেই সেটি চ্যানেলে প্রচারের যোগ্যতা পাবে; অন্যথায় নয়। টেলিভিশন নাটকের শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, ‘খুবই ভালো লাগছে যে অবশেষে বিদেশি অনুষ্ঠান ও সিরিয়াল ডাবিং করে প্রচারের ক্ষেত্রে কিছু নিয়ম হচ্ছে। প্রিভিউ কমিটিটা দরকার ছিল। সবার সম্মিলিত অংশগ্রহণে দেশের সংস্কৃতির স্বার্থ রক্ষা পাবে বলে মনে করি আমি।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব রোজিনা সুলতানা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজন হলে প্রতি সপ্তাহে ২/৩ দিন তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রিভিউ অনুষ্ঠিত হবে।

প্রতিটি প্রিভিউ অনুষ্ঠানে কমিটির ৭৫ ভাগ সদস্যদের উপস্থিত থাকতে হবে। উল্লেখ্য, বিভিন্ন চ্যানেলে বাংলায় ডাবিংকৃত বিদেশি সিরিয়াল বন্ধের দাবিতে ২০১৬ সালের শেষ দিকে আন্দোলনে অংশ নেয় শিল্পী-কলাকুশলীদের ১৪টি সংগঠনের সমন্বয়ে গঠিত ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনাল অর্গানাইজেশন (এফটিপিও)।

এই সিদ্ধান্তে সাধারন মানুষের কাছ থেকে নানা রকম প্রতিক্রিয়া পওয়া যাচ্ছে। কিছু মানুষ খুশি হয়েছে আর কিছু লোক অসন্তোষ প্রকাশ করেছে। তবে সিদ্ধান্ত নড় চড় হবেনা বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..