× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক

যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন

ACP
হালনাগাদ: বুধবার, ২২ জুলাই, ২০২৬
বাংলাদেশে পাশে দাঁড়িয়েছে চীন
বাংলাদেশে পাশে দাঁড়িয়েছে চীন

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি পরিচালনা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে চীনা দূতাবাসের পক্ষ থেকে ১ লাখ মার্কিন ডলার ত্রাণ সহায়তা হস্তান্তর করা হয়।

এ সময় ইয়াও ওয়েন বলেন, সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে। দুর্যোগ মোকাবিলায় চীন বাংলাদেশকে আর্থিক ও কারিগরি সহযোগিতা দিয়ে যাবে।

পাশাপাশি নদী ব্যবস্থাপনায় দুই দেশ একসঙ্গে কাজ করলে বন্যাজনিত ক্ষয়ক্ষতির পরিমাণও কমিয়ে আনা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান চীনের এই সহায়তাকে দুই দেশের মানবিক অংশীদারিত্বের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..