× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

বিশ্ব খাদ্য কর্মসূচিতে ৭০ হাজার টাকার চাকরি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬

জব পোস্টঃ জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী ঢাকার অভ্যন্তরে বিজনেস সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে। পদটির মেয়াদ ১২ মাস। তবে মেয়াদ পরে বর্ধিত হতে পারে।

যোগ্যতা

উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে অ্যাকাউন্টিং, ফিন্যান্স ও সমাজবিজ্ঞান থেকে বিশ্ববিদ্যালয় ডিগ্রি বা সংশ্লিষ্ট ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতাসহ মোট চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের কম্পিউটার, মাইক্রোসফট অফিস এবং ইংরেজি ও বাংলা যোগাযোগে দক্ষতা থাকতে হবে।

বেতন

নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বেতন পাবেন সর্বসাকল্যে ৬৯ হাজার ৯৮১ টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের পদের ঘোষণা নম্বর (ভ্যাকান্সি অ্যানাউন্সমেন্ট নম্বর) ও পদের নামসহ জীবনবৃত্তান্ত, ‘পারসোনাল হিস্টোরি ফরম’ এবং ‘সামারি অব ক্যান্ডিডেটস প্রোফাইল’ জমা দিতে হবে Bangladesh_Vacancy_Announcement@wfp.org ই-মেইল ঠিকানায়। ই-মেইলের বিষয়ের স্থানে পদের নাম উল্লেখ করতে হবে। পদটিতে আবেদন করা যাবে ৩০ আগস্ট-২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :


এ ক্যটাগরির আরো খবর..