× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

মাদারীপুর প্রতিনিধি

মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান

ACP
হালনাগাদ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
মানবতার মুক্তি
মানবতার মুক্তি

বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির ও জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের বরিশাল বিভাগ সফর উপলক্ষে মাদারীপুর-৩ আসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়েছে।

আজ শনিবার(১৮জুলাই) সকালে মাদারীপুরের কালকিনি পৌরসভার ভূরঘাটা এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কের পাশে দাড়িয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে হাজারো নেতা কর্মী অংশ গ্রহন করেন।

১৮ জুলাই শনিবার গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে আয়োজিত ১১ দলীয় জোটের সমাবেশে অংশগ্রহণ উপলক্ষে যাত্রা পথে ক্ষনিক সময়ের জন্য তিনি ভূরঘাটা বাস স্ট্যান্ডে যাত্রা বিরতি করেন।

পরে মাদারীপুর ৩ এর জামায়েতের কর্মী সমকর্থকেরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। যাত্রা বিরতিকালে বক্তব্য দিতে গিয়ে বলেন মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে। তিনি আরো বলেন আমরা আল্লাহ খুশি করার জন্য কাজ করি।

এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা জামায়েত ইসলামের আমীর মাওলানা এনামুল হক,ডাসার উপজেলা জামায়েত ইসলামের আমীর মাওলানা আব্দুস ছালাম,কালকিনি পৌর আমীর মাওলানা রফিকুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন আমীর মাওলানা জাকির হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মী সমার্থকবৃন্দসহ সাধারন জনগন


এ ক্যটাগরির আরো খবর..