× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ

ACP
হালনাগাদ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মঞ্জুরুল করিম খানের সাথে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার (বিসিপিএম) নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা হাইকমিশনারের সামনে তুলে ধরেন।

এ সময় হাইকমিশনারের সাথে দূতাবাসের কাউন্সেলর (কনস্যুলার) গোলাম রাব্বানী ও প্রথম সচিব (প্রেস) মো. তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় হাইকমিশনার মঞ্জুরুল করিম খান মালয়েশিয়া থেকে বাংলাদেশের মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচারের ক্ষেত্রে সাংবাদিকদের আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

তিনি বলেন, ‘মালয়েশিয়া হোস্ট কান্ট্রি হিসেবে আমাদের মেহমানের মতো রেখেছে। তাই তাদের সংবেদনশীল জায়গা, কোনো প্রতিষ্ঠান বা জনগণ যেন আমাদের কারণে ক্ষুণ্ণ না হয়।’

হাইকমিশনার আরও উল্লেখ করেন, শ্রমবাজারের পাশাপাশি মালয়েশিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে বাণিজ্য ও শিক্ষাখাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জড়িত রয়েছে।

একই সাথে তিনি মালয়েশিয়া সরকারের নেয়া বিদেশি কর্মীদের সামাজিক সুরক্ষা ও বীমা সংক্রান্ত উদ্যোগগুলোর সাথে বাংলাদেশি কর্মীদের সম্পৃক্ততা নিশ্চিত করার ওপর জোর দেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভকামনা ও অভিনন্দন জানিয়ে হাইকমিশনার বলেন, ‘মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকেরা প্রবাসীদের সাথে দেশের মানুষের যেমন সেতুবন্ধন তৈরি করছেন, তেমনি দূতাবাসের সাথেও প্রবাসীদের সেতু হিসেবে কাজ করছেন।’

তিনি সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা কামনা করেন। সাংবাদিক প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সিনিয়র সহ-সভাপতি রফিক আহমদ খান, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান, খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, আশরাফুল মামুন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস ও দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি ও ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আরিফুজ্জামান।


এ ক্যটাগরির আরো খবর..