× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ)  প্রতিনিধি

কোটালীপাড়ায় বর্ণিল শোভাযাত্রায় উদযাপিত রথযাত্রা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
বর্ণিল শোভাযাত্রায় উদযাপিত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বর্ণিল শোভাযাত্রায় উদযাপিত হয়েছে রথযাত্রা।
আজ বৃহস্পতিবার বিকেলে উৎসবমুখর পরিবেশে এ জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়। রথযাত্রাকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলা সদরের ঘাঘর বাজার শ্রীশ্রী রাধা-মদনগোপাল নামহট্ট মন্দির থেকে বের করা হয় বর্ণিল শোভাযাত্রা।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন মন্দির থেকে ভক্তরা হরিনাম সংকীর্তন ও বাদ্য-বাজনার তালে তালে শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য মন্দির প্রাঙ্গণে এসে জড়ো হয়। বর্ণাঢ্য সাজে সজ্জিত জগন্নাথ দেবের রথ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ধর্মপ্রাণ মানুষের ভিড়ে শহরজুড়ে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। শোভাযাত্রায় ছোট-বড় সব বয়সী মানুষকে উৎসাহের সাথে অংশ নিতে দেখা গেছে।
আয়োজক কমিটি জানান, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়েছে। দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এই উৎসব।
পাড়কোনা শ্রীশ্রী গনেশ পাগল সেবাশ্রমে শ্রীশ্রী রাধা-মদনগোপাল নামহট্ট মন্দিরের পক্ষ থেকে এ উপলক্ষে
শ্রীমদ্ভগবত গীতা পাঠ, শ্রীমদ্ভগবত পাঠ, শ্রীশ্রী জগন্নাথ দেবের লীলামৃত পাঠ, ভজন কীর্তন, হরিনাম সংকীর্তন, কীর্তন মেলা, লীলা কীর্তন, বৈদিক নৃত্য, বৈদিক নাটকসহ সপ্তাহ ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী শুক্রবার সমাপনী দিনে পাড়কোনা শ্রীশ্রী গনেশ পাগল সেবাশ্রমে থেকে দুপুরে উল্টো রথযাত্রা ঘাঘর বাজার ইসকন মন্দিরে আসবে। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ এর মধ্যদিয়ে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..