হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচ শিশু মারা গেছে। আর হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯২ বেশি শিশু।
বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজনই ঢাকার শিশু। আর একজনের মৃত্যু হয় ময়মনসিংহে। নতুন করে আক্রান্ত হওয়া শিশুদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৭২ শিশুর।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৭৬ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৫ শিশু। এ পর্যন্ত মোট ৭৭১ শিশুর মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১৪ হাজার ১৬৪ শিশুর। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৯০৭ শিশুর। হাম ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬ হাজার ৮৭৮ শিশু। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৩ হাজার ২৬০ শিশু।
গত৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৮৫১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আর এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৭৭ শিশু।