× Banner
সর্বশেষ
থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’ শত্রুতায় হেরেছে মানবতা এক অসহায় বৃদ্ধ দম্পতির আহাজারি থামছে না একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের জীবন – ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী

শার্শা প্রতিনিধি

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

যশোরের শার্শা উপজেলায় সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন “উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের” বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক ঐক্য,
সাংবাদিকদের অধিকার ও কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। সভায় ঐক্য পরিষদের সভাপতি আজিজুল হক’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, জামাল হোসেন, আব্দুস সালাম গফ্ফার ছন্দ, আলতাফ মাহমুদ, এনামুল হক, জিএম আশরাফ, আনিসুর রহমান, আরিফুর রহমান, শেখ নাসির উদ্দিন, শাহিন হোসেন ও সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও জোরদার করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় শার্শা উপজেলা সাংবাদিকতা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..