× Banner
সর্বশেষ
থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’ শত্রুতায় হেরেছে মানবতা এক অসহায় বৃদ্ধ দম্পতির আহাজারি থামছে না একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের জীবন – ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী

শার্শা প্রতিনিধি

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

যশোরের শার্শায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ।  ধর্ষিত শিশুটির মায়ের থানায় লিখিত এজাহার সূত্রে জানা যায়, শার্শা সদরের আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টারে উভয়ের পরিবার দীর্ঘ দিন ধরে বসবাস করে।
অভিযুক্ত তামিম ইকবাল পূর্বপরিকল্পিত ভাবে গত ২৬ জুলাই রাত আনুমানিক ১টার সময় বাদী রুমে না থাকার সুযোগে মিথ্যা কথা বলে বাদীর মেয়েকে দিয়ে তার রুমের দরজা খোলায়।
এরপর তামিম ইকবাল তার কাছে থাকা গামছা দিয়ে বাদীর মেয়ের মুখ বেঁধে শার্শা থানাধীন শার্শা গ্রামস্থ আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টারের ২৪ নম্বর রুমের নিজ শয়নকক্ষের ভেতরে নিয়ে যায়।
সেখানে বাদীর মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করার কুপ্রস্তাব দেয়। বাদীর মেয়ে তামিম ইকবালের প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
পরবর্তীতে বাদী ঘটনার বিষয়ে তার মেয়ের মুখে বিস্তারিত শুনে বুধবার (১৫ জুলাই) আইনি সহায়তা পাওয়ার জন্য থানায় এসে লিখিত এজাহার দাখিল করেন।
ধর্ষক তামিম ইকবাল (১৬) শার্শার গোগা গ্রামের হারুন অর রশিদের ছেলে। মামলা রুজু হওয়ার পর আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টারের ২৪ নম্বর রুম থেকে তামিম ইকবালকে আটক করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে আসামীকে বিকালে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..