× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

বন্যাদুর্গতদের পাশে বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
বন্যাদুর্গতদের পাশে বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি

সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের বিভিন্ন এলাকা ব্যাপকভাবে প্লাবিত হয়ে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। এ প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বিমানবাহিনী।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ জুলাই) বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সভানেত্রী সালেহা খানের উদ্যোগ ও দিকনির্দেশনায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে প্রয়োজনীয় শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণ করা হয়েছে।

একই দিন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজদিঘীরপার এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে প্রয়োজনীয় শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণ করেছে বাফওয়া।

এ ছাড়া বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁনের সার্বিক দিকনির্দেশনায় কক্সবাজার জেলার পেকুয়া (রাজাখালী) এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে প্রয়োজনীয় শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং জরুরি ওষুধ বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, বিমানবাহিনী ও বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতির ত্রাণ কার্যক্রম ও মানবিক সহায়তা বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

বিমানবাহিনী প্রধান ইতিমধ্যে বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটকে তাদের পার্শ্ববর্তী বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।

পাশাপাশি যেকোনো জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বিমানবাহিনীর রেসকিউ টিম, হেলিকপ্টার এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..