× Banner
সর্বশেষ
বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  দুই বছর ধরে বন্ধ মাদারীপুর নার্সিং কলেজের নির্মাণ, পালিয়েছে ঠিকাদার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক

স্টাফ রিপোর্টার

পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ

ACP
হালনাগাদ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে বন্যার পানির প্রবল স্রোতে একটি কবরস্থান থেকে তিনটি লাশ ভেসে উঠেছে। পরে স্থানীয়রা লাশগুলো উদ্ধার করে অন্য কবরস্থানে দাফনের ব্যবস্থা করেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলতাব আলী চৌধুরী জামে মসজিদসংলগ্ন কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাঙ্গু নদীর পানি লোকালয়ে প্রবেশ করে সৃষ্টি হওয়া তীব্র স্রোতে কবরস্থানের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তিনটি লাশ কবর থেকে ভেসে গিয়ে পাশের ঝোপঝাড়ে আটকে পড়ে।

পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে মরদেহগুলো উদ্ধার করে মসজিদের খাটিয়ায় রাখেন। পরবর্তীতে সেগুলো অন্য একটি নিরাপদ কবরস্থানে পুনরায় দাফনের উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, নদীভাঙন রোধে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে কবরস্থানসহ আশপাশের বসতবাড়িও হুমকির মুখে পড়বে।

স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমেদ মুরাদ বলেন, প্রতি বছর বন্যার সময় সাঙ্গু নদীর প্রবল স্রোতে এ কবরস্থান ক্ষতিগ্রস্ত হয় এবং লাশ ভেসে যাওয়ার ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও স্থায়ীভাবে নদীভাঙন রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আজিজ কেরানির বাড়ি থেকে মো. ইলিয়াছের বাড়ি পর্যন্ত নদীর তীরে টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানান।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান মোবাইল ফোনে জানান, বিষয়টি তিনি শুনেছেন। লাশগুলো অন্য কবরস্থানে দাফনও করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..