× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

খালেদা জিয়ার শুভ বুদ্ধির উদয় হয়েছে, আজকে গোটা জাতির যে শোকের বহিপ্রকাশ তা উনি হয়তো উপলদ্ধি করতে পেরেছেন- নৌ পরিবহন মন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর: খালেদা জিয়ার শুভ বুদ্ধির উদয় হয়েছে, আজকে গোটা জাতির যে শোকের বহিপ্রকাশ তা উনি হয়তো উপলদ্ধি করতে তিনি সক্ষম হয়েছেন। আমরা চাই গনতান্তিক যে চর্চা করার মানষিকতা তা সৃস্টি করতে হবে। উনি অন্তত গনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং আগামী নির্বাচনে উনি আসবেন এই প্রত্যাশা আমাদের আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের আজকের এই শাহাদাত বার্ষিকীতে জাতি জখন শোকাহত,জাতি যখন শ্রদ্ধাশীল সেই মুহুর্তে খালেদা জিয়ার এই ভুয়া জন্মদিন পালন করার কোন যৌক্তিকতা আছে কিনা বলে জাতি মনে করে না।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মাদারীপুরে দলীয় ও সরকারী কর্মসুচীর শুরুতে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতিয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী একথা বলেন। মন্ত্রী এসময়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে ১ মিনিট নিরবতা পালন করেন।

এসময় জেলা প্রশাসক মো: কামাল উদ্দিন বিশ্বাস জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মদ মোল্লা,সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে,জেলা পরিষদ প্রশাসক মিয়াজউদ্দিন খান,পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থি ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..