× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

মেহেরপুরে বিধবা, প্রতিবন্ধী ও বয়স্কদের মাঝে ভাতা প্রদান

admin
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে প্রতিবন্ধী, বিধবা ও বয়স্কদের মাঝে ভাতা প্রদান করা হয়েছে।

গতকাল রবিবার দুপুরে পিরোজপুর ইউনিয়ন পরিষদের হলরুমে আনুষ্ঠানিক ভাবে ওই ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, উপজেলা সমাজসেবার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব আলী, পিরোজপুর ইউপির প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য ওহীদুর রহমান ডাবলু, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম, ইউপি সদস্য আরমান আলী, সমাজসেবার ইউনিয়ন কর্মী মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, প্রমুখ। পিরোজপুর ইউনিয়নে ২০১৫-১৬ অর্থ বছরের বিধবা, প্রতিবন্ধী ও বয়স্কদের মাঝে ১১ লক্ষ ৪ হাজার টাকা ভাতা প্রদান করা হয় ।


এ ক্যটাগরির আরো খবর..