× Banner
সর্বশেষ
খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার

হলুদক্ষেতে এএসআই’র হাত-পা বাঁধা লাশ

admin
হালনাগাদ: সোমবার, ৫ অক্টোবর, ২০১৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুজাউল ইসলামের (৩৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। হার্ডিঞ্জ ব্রিজের পাশের একটি হলুদক্ষেত থেকে সোমবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, রবিবার বিকেল ৩টা থেকে পাকশী পুলিশ ফাঁড়িতে ডিউটিতে ছিলেন এএসআই সুজাউল ইসলাম। ডিউটি ছিল রাত ১২টা পর্যন্ত। এর মধ্যে রাত ১০টার পর থেকে হঠাৎ করে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। সোমবার সকালে তার লাশ পাকশী (হার্ডিঞ্জ) রেলব্রিজের পাশে একটি হলুদক্ষেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করে। গলায় আঘাতের চিহ্ন দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সিদ্দিকুর রহমান জানান, এএসআই সুজাউল ইসলামের বাড়ি বগুড়ায়। তিনি এক বছর আগে পাকশী পুলিশ ফাঁড়িতে যোগ দেন। কারা কী কারণে তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..