‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ অধিকতর শক্তিশালী করতে আইনটি সংশোধনপূর্বক ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬’ শিরোনামে গত ১০ এপ্রিল, ২০২৬ মহান জাতীয় সংসদে পাস এবং অবিলম্বে কার্যকর করে জারি করা হয়েছে। সংশোধিত এই আইনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, ইন্টারনেট, ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপস, সিনেমা, নাটক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তামাক ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচার ও প্রদর্শন সংক্রান্ত নিম্নরূপ বিধান করা হয়েছে।
“কোনো প্রেক্ষাগৃহে, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, ইন্টারনেট মাধ্যম, ওয়েবসাইট, ওয়েবপেইজ, ইলেক্ট্রনিক মেইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তামাক বা তামাকজাত দ্রব্য-সম্পর্কিত কোনো বিজ্ঞাপন প্রচার করিবেন না বা করাইবেন না;
বাংলাদেশে প্রস্তুতকৃত বা লভ্য ও প্রচারিত, বিদেশে প্রস্তুতকৃত কোনো সিনেমা, নাটক বা প্রামাণ্য চিত্রে তামাকজাত দ্রব্য ও ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ব্যবহারের দৃশ্য ও তামাকজাত দ্রব্য বা দ্রব্যের মোড়ক টেলিভিশন, রেডিয়ো, ইন্টারনেট, ওটিটি (Over The Top-OTT) প্ল্যাটফর্ম, অ্যাপস (Apps), মঞ্চ অনুষ্ঠান বা অন্য কোনো গণমাধামে প্রচার, প্রদর্শন বা বর্ণনা করিবেন না বা করাইবেন না।”
এ ক্যটাগরির আরো খবর..