× Banner
সর্বশেষ
মধুখালী হাসপাতালে দালালমুক্ত পরিবেশ গড়তে ১০ আনসার সদস্য নিয়োগ ফ্যামিলি কার্ডে প্রকৃত উপকারভোগীরা কেউ বাদ পড়বেন না – সমাজকল্যাণ মন্ত্রী নোয়াখালী–লক্ষ্মীপুর রেললাইন শিগগিরই অনুমোদন পাবে – পানিসম্পদ মন্ত্রী মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় বোয়ালিয়া বিএডিসি খামারে ধৈঞ্চার চাষ মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন প্রশংসনীয় – তথ্য প্রতিমন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে – অর্থমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ প্রধানমন্ত্রীর নির্দেশে গাজীপুরের রাজাবাড়ী-দমদমা সড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস নারকেল বাড়িয়া থেকে গ্রেফতার

ACP
হালনাগাদ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
গ্রেফতার

নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার। নড়াইলে আনোয়ার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আকাশ বিশ্বাস (২৫)।
নড়াইল সদর উপজেলায় চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেনকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আকাশ বিশ্বাসকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) ভোরে যশোরের নারকেলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নড়াইল সদর উপজেলার গোবরা মালোপাড়ার বাসিন্দা।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় যশোরের নারকেলবাড়িয়ায় এক আত্মীয়ের বাড়ি থেকে আকাশকে গ্রেফতার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি খাটের নিচে লুকিয়ে ছিলেন। আনোয়ার হত্যা মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি আকাশ ঘটনার পর থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
গত ২৪ জুন সকালে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রাম গ্রামের মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে অভিযোগ ওঠে, ভ্যান চুরির সন্দেহে গোবরা মালোপাড়া এলাকার কয়েকজন তাকে ধরে একটি গাছের সঙ্গে বেধে রাতভর মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় এক ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২ জুলাই) সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত ২৯ জুন আনোয়ারের বড় ভাই নবীর হোসেন পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..