× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

ডাসারে চায়না দুয়ারি জালে খাল-বিল ছয়লাব,হুমকিতে দেশীয় মাছ

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মাদারীপুরের ডাসার উপজেলার বিভিন্ন খাল-বিলে চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে, যখন দেশীয় প্রজাতির মাছের প্রজননের সময়, তখনই এসব অবৈধ জালের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় দেশীয় মাছের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দা তুহিন মৃধা বলেন,এখন বর্ষা মৌসুম মাছের প্রজননের সঠিক সময়।নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও প্রশাসনিক অভিযান না থাকায় অসাধু জেলেরা নির্বিঘ্নে চায়না দুয়ারি জাল ব্যবহার করছেন। এ জালে ছোট-বড় সব ধরনের মাছ, এমনকি মাছের পোনা ও ডিমও আটকা পড়ে, ফলে মাছের স্বাভাবিক প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় সচেতন মহল অবিলম্বে বছরজুড়ে চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা, অবৈধ জাল জব্দ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন ও মৎস্য বিভাগের আরও সক্রিয় ভূমিকা কামনা করেছেন।
এবিষয়ে ডাসার উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত বলেন, “প্রয়োজনীয় জনবল ও অর্থের সংকট থাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।”


এ ক্যটাগরির আরো খবর..