× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

আজ রাতেই চীন থেকে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, কোনো ধরনের শোডাউন না করার নির্দেশ

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
আজ রাতেই চীন থেকে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, কোনো ধরনের শোডাউন না করার নির্দেশ

মালয়েশিয়া ও চীন সফর শেষে আজ রাতেই ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার দেশে ফেরাকে কেন্দ্র করে কোনো ধরনের শোডাউন না করতে বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিমানবন্দরে কেবল সিনিয়র নেতৃবৃন্দ, মন্ত্রী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

শুক্রবার (২৬ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর শেষে সফরসঙ্গীদের নিয়ে চীনের বেইজিং থেকে সরাসরি ঢাকায় পৌঁছাবেন আজ রাতে। বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে।

শায়রুল কবির খান আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে কোনো রকম শোডাউন না করার জন্য। বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য উপস্থিত থাকবেন সিনিয়র নেতৃবৃন্দ, সিনিয়র মন্ত্রী ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..