× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

পবিত্র আশুরা আজ: সত্য, ত্যাগ ও ন্যায়ের চিরন্তন শিক্ষা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
https://thenewse.com/wp-content/uploads/Ashura-Day.jpg

আজ পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর জন্য দিনটি ধর্মীয়, ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্যে সমৃদ্ধ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র আশুরা পালন করা হচ্ছে।

ইসলামের ইতিহাসে ১০ মহররম এক বেদনাবিধুর দিন। হিজরি ৬১ সনের এই দিনে ইরাকের কারবালা প্রান্তরে ফোরাত নদীর তীরে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল অবস্থান নিতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.), তাঁর পরিবারের সদস্য এবং সঙ্গীরা শাহাদাতবরণ করেন। কারবালার এই আত্মত্যাগ অন্যায়, জুলুম ও অসত্যের বিরুদ্ধে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে মুসলিম বিশ্বের কাছে চিরস্মরণীয়।

পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা হজরত ইমাম হোসাইন (রা.), তাঁর পরিবারের সদস্য এবং কারবালার সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও শোক প্রকাশ করেন। একই সঙ্গে তাঁদের আদর্শ অনুসরণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

দিনটি উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা পালন, পবিত্র কোরআন তিলাওয়াত, নফল ইবাদত, দোয়া ও দান-সদকার মাধ্যমে সময় অতিবাহিত করছেন। দেশের বিভিন্ন মসজিদ ও ইসলামি প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল ও অন্যান্য ধর্মীয় কর্মসূচি পালিত হচ্ছে। এসব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে।

পবিত্র আশুরার মূল শিক্ষা হলো—সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া এবং মানবতার কল্যাণে আত্মত্যাগের আদর্শকে ধারণ করা।


এ ক্যটাগরির আরো খবর..