× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

যশোর সিমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক-১

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
যশোর সিমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক-১

যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রীজের উপর অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামি হলেন,সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ধানখালী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন(৪২)।
বৃহস্পতিবার ( ২৫ জুন ২০২৬) দিনব্যাপী বিজিবি এর বিশেষ টহলদল এবং বেনাপোল বিওপি’র সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৩৯১০পিস ইয়াবা, ২ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল, ১টি মোটরসাইকেল এবং নগদ ১৬২০/-টাকাসহ এক মাদক কারবারিকে  আটক করে।
আটককৃত মালামালের মূল্য ১৫,৪৪,৪২০/-(পনেরো লক্ষ চুয়াল্লিশ হাজার চারশত বিশ) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে এবং আটককৃত আসামি যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..