× Banner
সর্বশেষ
এআইভিত্তিক ডেটা বিশ্লেষণে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করবে সরকার জাপানের সহযোগিতায় ১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি জাতীয় স্বার্থ সুরক্ষায় স্বচ্ছ কার্বন মার্কেট গঠনের আহ্বান দেশে টেক্সটাইল ও পাট খাতে বৃহৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’

যশোরে মেডিকেল রিপ্রেজেনটিভদের মানববন্ধন

admin
হালনাগাদ: সোমবার, ৫ অক্টোবর, ২০১৫

যশোর প্রতিনিধি: নতুন বেতন স্কেলের ৭ম গ্রেডের সমপরিমাণ বেতন, টিএ/ডিএ, চাকরির নিশ্চয়তা, সাপ্তাহিকসহ জাতীয় দিবসের ছুটিসহ পাঁচদফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটিভ অ্যাসোসিয়েশন যশোরের কর্মীরা।

সোমবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সংগঠনের জেলা শাখার আহ্বায়ক গোলাম রব্বানী লিপু জানান, দেশে প্রায় দু’লাখ ৩০ হাজার মেডিকেল রিপ্রেনন্টিভ সর্বোচ্চ শিক্ষা গ্রহন করে স্বাস্থ্যসেবায় নিয়োজিত রয়েছেন। দ্রবমুল্যের ঊর্ধ্বগতিতে তারা যে বেতন-ভাতা পান, তাতে পরিবার-পরিজন নিয়ে সংসার চালানো যথেষ্ট কষ্টসাধ্য। এ অবস্থায় বর্তমান প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সরকার ঘোষিত নতুন বেতন স্কেলে তারা যেন বেতন-ভাতাদি পেতে পারেন, সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। মানববন্ধনশেষে তারা একই দাবিতে যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..