× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

মেহেরপুর জেলা পরিবেশক সমিতির পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

admin
হালনাগাদ: শনিবার, ১৩ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর জেলা পরিবেশক সমিতি পুলিশ সুপার হামিদুল আলমকে বিদায় সংবর্ধনা দিয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পরিবেশক সমিতির সভাপতি হাশেম আলী ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন-এর নেতৃত্বে পরিবেশক সমিতির সদস্যরা ফুলের তোড়া দিয়ে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আহমারউজ্জামান, সহকারী পুলিশ সুপার (সার্কেল ) মোস্তাফিজুর রহমান, পরিবেশক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম শামিম,  দপ্তর সম্পাদক আবু হোসেন কাকন, প্রচার সম্পাদক মিরাজুল ইসলাম, সদস্য  নাহিদ, সোমেল রানা, পলাশ সহ পরিবেশক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন । এ সময়  মেহেরপুর শহরকে সি সি ক্যামেরার আওতায় আনার জন্য জেলা পরিবেশক সমিতির পক্ষ থেকে সি সি ক্যামেরার তহবিলে ৫০ হাজার টাকা প্রদান করা হয় ।


এ ক্যটাগরির আরো খবর..