× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর

গৌরনদী প্রতিনিধি

গৌরনদীতে সাংবাদিকদের জন্য পিআইবি‘র প্রশিক্ষণ অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: শনিবার, ১৩ জুন, ২০২৬
গৌরনদীতে সাংবাদিকদের জন্য পিআইবি‘র প্রশিক্ষণ অনুষ্ঠিত

বরিশালের গৌরনদী উপজেলায় কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন এবং তথ্য যাচাই সক্ষমতা বাড়াতে তিন দিনব্যাপী
এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ’ আয়োজন করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।
 তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানটির উদ্যোগে প্রশিক্ষণটি ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত গৌরনদীতে অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন পিআইবির প্রশিক্ষক জিলহন্ত¡ উদ্দিন নিপুন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রশিক্ষণে অংশ নিচ্ছেন গৌরনদী উপজেলার গণমাধ্যমকর্মী ও আগ্রহী ব্যক্তিরা।
 কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সাংবাদিকদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং–সংক্রান্ত ধারণা তৈরি, তথ্য যাচাইয়ের দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা জোরদার করা।
প্রশিক্ষণের আলোচ্যসূচিতে রয়েছে সংবাদ সংগ্রহ ও উপস্থাপনায় এআইয়ের ব্যবহার, কনটেন্ট তৈরি, লেখা, ছবি ও ভিডিও নির্মাণে এআই ভিত্তিক টুলের প্রয়োগ,
 গুগল ট্রেন্ডস ও বিভিন্ন এআই টুল পরিচিতি, ডেটা বিশেষণ, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং ভিজ্যুয়াল যাচাই পদ্ধতি।
এ ছাড়া ফ্যাক্ট চেকিংয়ের ধারণা, প্রয়োজনীয়তা, ছবি ও ভিডিও যাচাই এবং সাংবাদিকতার নৈতিকতা নিয়েও পৃথক সেশন থাকবে।
 প্রশিক্ষণে উপস্থাপনা, হাতে-কলমে অনুশীলন এবং অংশগ্রহণমূলক আলোচনা অনুষ্ঠিত হবে।
আয়োজকদের প্রত্যাশা, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকদের প্রতিবেদন তৈরির দক্ষতা
 বাড়বে এবং এআই ও ফ্যাক্ট চেকিং ব্যবহার করে আরও মানসম্মত সংবাদ পরিবেশনে সক্ষমতা তৈরি হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে উদ্বোধন করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. মেহেদী হাসান।
বিশেষ অতিথি ছিলেন, তথ্য ও সম্পচার মন্ত্রীর মিডিয়া সমন্বয়কারী খোন্দকার কাওছার হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির,
সাবেক প্রবিন সভাপতি মো. জামাল উদ্দি মিয়া, মো. গিয়াস উদ্দিন মিয়া,খোন্দকার মনিরুজ্জামান মনির,
সাধারন সম্পাদক এসএম জুলফিকার, সাবেক সাধারণ সম্পাদক এম আলম-সহ গৌরনদীতে কর্মরত ৩৫জন সাংবাদিক মন্ডলী।


এ ক্যটাগরির আরো খবর..