× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

পঞ্চগড়ে ক্ষুদ্র নৃ-গোষ্টির শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ

admin
হালনাগাদ: শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় দেবীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্টির শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাসনাৎ জামান চৌধুরী জর্জ উপস্থিত থেকে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ২০১৫-১৬ অর্থ বছরের উন্নয়ন সহায়তা খাত হতে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্টির ১০২জন ছাত্রছাত্রীদের এবং অবলুপ্ত ছিটমহলের ক্ষুদ্র নৃ-গোষ্টির ৬১জন ছাত্র-ছাত্রীদের মাঝে তিন ক্যাটাগরিতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৫(পাঁচ) লক্ষ টাকার বৃত্তি চেক বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্ন নাহার লাকি, ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.স.ম.নুরুজ্জামান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবুল হোসেন, বিভিন্ন পেশার মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..