× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

পিআইডি

ফরাসি ভাষা শিক্ষা সম্প্রসারণে সহযোগিতা চাইল বাংলাদেশ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
ফরাসি ভাষা শিক্ষা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সাথে আজ ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত Jean-Marc Séré-Charlet সাক্ষাৎ করেন।

এসময় শিক্ষা, বিনিয়োগ, বাণিজ্য, প্রযুক্তি, উচ্চশিক্ষা ও জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিসহ বাংলাদেশ-ফ্রান্স সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশের শিক্ষাব্যবস্থায় তৃতীয় ভাষা শিক্ষার পরিধি সম্প্রসারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

মাহ্দী আমিন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা হিসেবে ফরাসি ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং এ খাতে ফ্রান্সের কারিগরি, প্রাতিষ্ঠানিক ও একাডেমিক সহযোগিতা কামনা করেন।

আলোচনায় বাংলাদেশ ও ফ্রান্স-এর মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো সুদৃঢ় করার বিষয়টিও গুরুত্বের সাথে উঠে আসে। মাহ্দী আমিন বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ, ব্যবসাবান্ধব নীতিমালা এবং সাম্প্রতিক বাজেটের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে ফরাসি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।

এছাড়া উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি, দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে অংশীদারিত্ব, প্রযুক্তি ও উদ্ভাবন খাতে যৌথ উদ্যোগ গ্রহণ, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্সে বৃত্তির সুযোগ বৃদ্ধি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় আরো জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে ফ্রান্সের আঞ্চলিক অর্থনৈতিক বিভাগের প্রধান Florent Mangin উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..