× Banner
সর্বশেষ
বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ

ঝিনাইদহে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

admin
হালনাগাদ: শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে হরিণাকুন্ডু উপজেলার ফলসি বটতলা এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শহিদুল ইসলাম ওরফে পচা (৪৩) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই র‌্যাব সদস্য। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম ওরফে পচা উপজেলার দৌলতপুর ইউনিয়নের পারদখলপুর গ্রামের তোরাব আলীর ছেলে।

র‌্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মনির আহমেদ জানান, হরিণাকুন্ডু উপজেলার ফলসি বটতলা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন একদল ডাকাত। এ সময় র‌্যাবের টহল গাড়ি সেখানে পৌঁছালে ডাকাতরা গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে শহিদুল ইসলাম ওরফে পচা নামে এক ডাকাত নিহত হয়। এসময় অন্য ডাকাতেরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি শাটার গান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..