× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

নিজস্ব প্রতিবেদক

স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং

ACP
হালনাগাদ: রবিবার, ৭ জুন, ২০২৬
স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং

স্পেন বাংলাদেশি কমিউনিটি গ্রুপ তাদের ১ লাখ সদস্য পূর্তি উপলক্ষে স্পেনের রাজধানী মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত এলাকা প্লাজা লাভাপিয়েসে এক জমকালো চা চক্র ও কেক কাটিং অনুষ্ঠানের আয়োজন করে অ্যাডমিন প্যানেল।

অনুষ্ঠানে কমিউনিটির সদস্যরা একত্রিত হয়ে আনন্দঘন পরিবেশে এই অর্জন উদযাপন করেন। আয়োজকরা জানান, স্পেন বাংলাদেশি কমিউনিটি বর্তমানে স্পেনসহ ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের কাছে একটি জনপ্রিয় সামাজিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

বিশেষ করে স্পেনে প্রায় ৫ লাখ অভিবাসীর ঐতিহাসিক বৈধকরণ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মাধ্যমে গ্রুপটি ব্যাপক পরিচিতি লাভ করে। এছাড়াও প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান, তথ্য আদান-প্রদান, সহযোগিতা এবং সচেতনতা তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে গ্রুপটি।

এসময় উপস্থিত ছিলেন স্পেন বাংলাদেশি কমিউনিটি গ্রুপের এডমিন সাইফুল ইসলাম হিমেল, শুভ হাসান, নাসিরুল ওয়াহাব অপু, হোসাইন ইকবাল ও হানিফ মিয়াজি। এছাড়াও স্পেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অ্যাডমিন প্যানেল জানায়, ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে স্পেন বাংলাদেশি কমিউনিটি। অনুষ্ঠান শেষে অতিথিরা কমিউনিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং প্রবাসীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..