মেহের আমজাদ, মেহেরপুর: জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধিনে ডিগ্রী (অনার্স ও মাষ্টার্স) পরিক্ষার সময়সীমা চার ঘন্টা পুনর্বহালের দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সরকারি কলেজের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সরকারি কলেজের সামনের সড়কে এ কর্মসূচী পালন করা হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র কুদরত-ই খোদা রুবেল, ডিগ্রী ২য় বর্ষের ছাত্র মাসুদ রানা, বাংলা ৪র্থ বর্ষের ছাত্র সানোয়ার হোসেন, বৃষ্টি জান্নাত, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ইয়াছিন আলী প্রমূখ।
তাদের দাবি বিগত দিনে অনার্স, মাষ্টার্স ও ডিগ্রীর প্রতিটি পরিক্ষা ৪ ঘন্টায় দিয়ে আসছে শিক্ষার্থীরা। কিন্তু জাতীয় বিশ্ব বিদ্যালয়ে হঠাৎ করে তা কমিয়ে সাড়ে ৩ ঘন্টা নির্ধারণ করে। এ সময়ের মধ্যে পরীক্ষা দিতে বিপাকে পড়তে হবে ছাত্র-ছাত্রীদের। ফলে সময়সীমা চার ঘন্টা পূনর্বহালের দাবি জানান তারা।