× Banner
সর্বশেষ
কালীগঞ্জে সড়কে একের পর এক দূর্ঘটনায় আহত -২৫; এগিয়ে আসেনি উপজেলা প্রশাসন বিপদ দেখেও ফিরে গেল ফায়ার সার্ভিস কালীগঞ্জে ইয়াবা ও কোরেক্স সিরাপসহ দুজন আটক নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা – স্বাস্থ্যমন্ত্রী সাইবার ঝুঁকি মোকাবিলায় আইসিটি বিশেষজ্ঞদের ‘জাতীয় কর্মপরিকল্পনা’ তৈরির আহ্বান তথ্যমন্ত্রীর ঝিকরগাছায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা নিখোঁজের ৭ দিন পর অক্ষত রাকিব; ঝিকরগাছা থানার এসআই পলাশের দক্ষতায় হাসল মা

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে ইয়াবা ও কোরেক্স সিরাপসহ দুজন আটক

ACP
হালনাগাদ: শনিবার, ৬ জুন, ২০২৬
ইয়াবা ও কোরেক্স সিরাপসহ দুজন আটক

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী জীবন মন্ডল (৩২) ও তার সহযোগী সুজন আহমেদ (২৫) আটক করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ৩২২ পিচ ইয়াবা ও ১৯ বোতল কোরেক্স (ফেন্সিডিলের বিকল্প) উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর ১ টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা (বলিদাপাড়া) গ্রামে এই অভিযান চালায় পুলিশ।

জীবন মন্ডল উপজেলার বানুড়িয়া গ্রামের মৃত এলাহী মন্ডলের ছেলে এবং সুজন আহমেদ বালিয়াডাঙ্গা বলিদাপাড়ার মো: আলতাফ মন্ডলের ছেলে। জীবন মন্ডলের নামে বিভিন্ন থানায় কয়েকটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, জীবন মন্ডল একজন প্রফেশনাল মাদক ব্যবসায়ী। অতীতেও তাকে কয়েকবার মাদক সংশ্লিষ্টতায় গ্রেপ্তার করে পুলিশ। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলাও রয়েছে। সম্প্রতি সে আবারও মাদক ব্যবসায় সক্রিয় হয়ে ওঠে।

আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে এক সহযোগীসহ আটক করা হয়েছে। মাদক আইনের মামলায় অভিযানে উদ্ধার আলামতসহ গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..