× Banner
সর্বশেষ
ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান,শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি  বেনাপোল সিমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার  জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু

গোসাইরহাটে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়ন থেকে আয়না বেগম (২১) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে বুধবার রাত আনুমানিক ১০টার দিকে। ঘটনার পরপরই আয়নার শ্বশুড় বাড়ির লোকজন পলাতক রয়েছে।

পুলিশ ও আয়নার পারিবারিক সূত্রে জানা যায়, ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের চর শিধলকুড়া গ্রামের আলাউদ্দিন ফকিরের মেয়ে আয়না বেগমের সাথে দুই বছর আগে গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের চর সামন্তসার গ্রামের জসিম মাদবরের সাথে বিয়ে হয়। বিয়ের পর পরই বিভিন্ন সময় নানা অজুহাত দিয়ে জসিম আয়নাকে বাপের বাড়ি থেকে টাকা আনতে বলে। না আনতে পারলে অমানবিক নির্যাতন চালায় আয়নার উপর। বিয়ের দুই বছরে নানা অজুহাত দেখিয়ে জসিম অদ্য পর্যন্ত ২ লক্ষ ২০ হাজার টাকা আদায় করে। সর্বশেষ কয়েক দিন যাবত আয়নাকে বাপের বাড়ি থেকে আবারও ২ লক্ষ টাকা আনতে বলে। আয়না আনতে অস্বীকার করায় কলা টিপে হত্যা করেছে বলে অভিযোগ আয়নার পরিবারের।

আয়নার ভাই আরিফ হোসেন জানায়, দুই বছর আগে জসিম মাদবরের সাথে আয়নার বিয়ে হয়। বিভিন্ন সময় নানা অজুহাত দেখিয়ে জসিম লক্ষ লক্ষ টাকা যৌতুক নেয়। না দিতে পারলে আমার নিরহ বোনটিকে নির্যাতন করতো। বোনের সুখের দিকে তাকিয়ে আমরা সর্ব শান্ত হয়ে জসিমের জন্য যৌতুকের টাকা পাঠাতাম। এবার ২ লক্ষ টাকা দাবী করে জসিম। টাকা দেওয়ার কথা অস্বীকার করায় আমার বোনকে ওরা সবাই মিলে গলা টিপে হত্যা করেছে। আমি এই ঘাতক জসিমের বিচার চাই।

গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, গৃহবধু আয়নার ঝুলন্ত লাশের খবর পেয়ে আমি ও আমাদের সহকারী পুলিশ সুপার সুমন দেব স্যার সহ পুলিশের একটি ফোর্স রাত ১০টার দিকে ঘটনাস্থল পরির্দশন করি। পরিবার থেকে এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করব। লাশ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..