× Banner
সর্বশেষ
আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী  

উন্নয়ন সহযোগী হিসেবে জাইকার অব্যাহত সহায়তার প্রশংসা সড়ক মন্ত্রীর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
জাইকা প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর সাক্ষাৎ

দেশের যোগাযোগ খাতকে আরো আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে জাইকার দীর্ঘদিনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাইকার অব্যাহত সহায়তার প্রশংসা করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এসময় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহন খাতের চলমান উন্নয়ন কার্যক্রম, টেকসই অবকাঠামো নির্মাণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পে সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এসময় জাইকা প্রতিনিধিদল বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে অংশীদারিত্ব অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে এবং ভবিষ্যতেও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতা জোরদারের আশ্বাস প্রদান করে।


এ ক্যটাগরির আরো খবর..