× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

বিশেষ সেবা সপ্তাহ’ উপলক্ষ্যে বিভিন্ন অডিট অধিদপ্তর পরিদর্শন করলেন সিএজি

admin
হালনাগাদ: বুধবার, ২০ মে, ২০২৬
বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সাত কর্মদিবসব্যাপী ‘বিশেষ সেবা কার্যক্রম’-এর অংশ হিসেবে গতকাল সমাপনী দিনে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোঃ নূরুল ইসলাম বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তর, কর্পোরেশন সংশ্লিষ্ট ১৭টি অডিট অধিদপ্তরে পরিচালিত বিশেষ সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ডেপুটি কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিনিয়র) মোঃ শরীফুল ইসলাম-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১১ মে তারিখে সারা বাংলাদেশের সকল নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিস এবং অডিট অধিদপ্তরসমূহে বিশেষ সেবা কার্যক্রম সিএজি মোঃ নূরুল ইসলাম অনলাইনে উদ্বোধন করেন।

বিশেষ সেবা সপ্তাহে পরিচালিত কার্যক্রমের মধ্যে Audit Management and Monitoring System (AMMS-2)-এর মাধ্যমে অডিট আপত্তির জবাব গ্রহণ, যথাযথ তথ্য ও প্রমাণকসহ ব্রডশিট জবাবের ভিত্তিতে দ্রুত আপত্তি নিষ্পত্তি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান, নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের সঙ্গে অডিট আপত্তির পুন:উপযোজন এবং এনওসি প্রদানসহ অন্যান্য কার্যক্রম সিএজি পরিদর্শন করেন। এসময় তিনি সংশ্লিষ্ট অডিট অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

পরিদর্শনকালে সিএজি বলেন, জনগণের জন্য সরকারি সেবা আরো দ্রুত, স্বচ্ছ ও মানসম্মতভাবে নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সেবাপ্রদান ব্যবস্থাকে আরো সহজ, মানবিক, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করার জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, ১৭টি অডিট অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ধরনের নিরীক্ষা কার্যক্রম সম্পাদন করা হয়। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান কর্তৃক জনগণকে প্রদত্ত বিভিন্ন সেবা যথাযথভাবে প্রদানের উদ্দেশ্যে সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে এবং চলমান/বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের উদ্দেশ্য যথাযথভাবে অর্জিত হচ্ছে কি না, সে বিষয়ে সামগ্রিক কার্যক্রমের মিতব্যয়িতা, দক্ষতা ও কার্যকারিতা নিশ্চিতকরণে কমপ্লায়েন্স অডিটের পাশাপাশি পারফরমেন্স অডিট সম্পাদনের ওপর বর্তমান সরকার বিশেষ গুরুত্ব আরোপ করেছে। সে লক্ষ্যে যথাযথভাবে অডিট পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্ট অডিট অধিদপ্তরের মহাপরিচালকদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, সিএজি কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১১-১৯ মে ২০২৬ তারিখ পর্যন্ত ১৭টি অডিট অধিদপ্তর, সিজিএ, ৫০টি সিএএফও কার্যালয়, ৮ বিভাগ, ৬৪ জেলা, ৪৯৫ উপজেলা, সিজিডিএফ, এসএফসি, এফসি-সহ বিভিন্ন সেনানিবাসে অবস্থিত এরিয়া এফসি/এফপিও অফিসমূহ, এডিজি ফাইন্যান্স বাংলাদেশ রেলওয়ে, এফএএন্ডসিএও, ডিএফএ ঢাকা, চট্রগ্রাম, রাজশাহীসহ সারা বাংলাদেশের সকল নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিসে বিশেষ সেবা কার্যক্রম পরিচালিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..