Monday, May 18, 2026

728x90 বিজ্ঞাপন স্থান

আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

May 18, 2026 admin 2 বার পড়া হয়েছে
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি

আজ ১৮ মে সোমবার সকালেই বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা26 তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। জেনে নিন রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়।

মেষ রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কোনও দীর্ঘ স্বীকৃতি অথবা পুরস্কার পাওয়ার আশা আজ স্থগিত হতে পারে। যার ফলে আপনার মন খারাপ হয়ে যাবে। আপনি যদি বাড়ি থেকে দূরে কোথাও চাকরি করেন সেক্ষেত্রে অবসর সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারেন। পাশাপাশি, বাড়ির একটি খবর শুনে আপনি সংবেদনশীলও হতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: মনে রাখবেন, রাহু ভালো কিছুর প্রভাবে থাকলে তা দান কর্ম ত্যাগ এবং সৃজনশীলতা ও বিপ্লবকে নির্দেশ করে। তাই, আর্থিক দিক থেকে লাভবান হওয়ার লক্ষ্যে কাউকে সৃজনশীলভাবে সাহায্য করুন।

বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। তবে, অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। পরিবারের হিতসাধনে অবশ্যই কঠোর পরিশ্রম করুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। লোভ দূরে সরিয়ে রাখুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আপনার প্রতিযোগিতামূলক মনোভাবের জন্য আজ অন্যদের থেকে এগিয়ে থাকবেন। এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময়ে টিভিতে বা মোবাইলে একটি সিনেমা দেখতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কপালে জাফরানের তিলক লাগান।

মিথুন রাশি: আপনি আজ শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য অনেকটা সময় পাবেন। কোথাও বিনিয়োগের আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে আজ আপনার একটি পুরনো কাজের প্রশংসা করা হতে পারে। পাশাপাশি, আপনার পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। এই রাশির ব্যবসায়ীরা অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ অবসর সময়ে অফিসের একটি কাজে ব্যস্ত হতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই গণেশ অথবা বিষ্ণু মন্দিরে ব্রোঞ্জের প্রদীপ অর্পণ করুন।

কর্কট রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। কোথাও অর্থ বিনিয়োগ এর আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আত্মীয়দের সঙ্গে আজ আপনার কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি দৈনিক কাজের সূচি থেকে কিছুটা বিরতি পাবেন। আপনি আজ একাকীত্বের দশা থেকে মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনবে। ভালোবাসার মানুষের কাছ থেকে আজ আপনি একটি চমক পেতে পারেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই ঝাড়ুদারকে মুসুর ডাল দান করুন এবং তাঁকে বিভিন্নভাবে সাহায্য করুন।

সিংহ রাশি: বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আজ আপনার মানসিক শান্তি বজায় থাকবে। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। ক্ষুদ্র এবং পাইকারি বিক্রেতাদের জন্য এই দিনটি অবশ্যই ভালো। আজ হঠাৎ করে এই বাড়িতে একজন আত্মীয়ের আগমন ঘটতে পারে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে স্নানের জলে গম, গোটা লাল মুসুর এবং লাল সিঁদুর মিশিয়ে ওই জলে সূর্য স্নান করুন।

কন্যা রাশি: একজন পুরনো বন্ধুর সঙ্গে আজ আপনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন হতে পারে। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। নিজেদের ভবিষ্যৎ গড়ার প্রতি অবশ্যই মনোযোগ দিন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে আপনার একটি পুরনো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকেই প্রশংসা করতে পারেন। পাশাপাশি, আপনার পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। এই রাশির ব্যবসায়ীরা আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে এবং বাণিজ্যিক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে অবশ্যই পুজোর ঘরে অথবা ঠাকুরঘরে কেতু যন্ত্র স্থাপন করুন।

তুলা রাশি: বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। অতিরিক্ত খাওয়া-দাওয়া এবং মদ্যপান থেকে বিরত থাকুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ মায়ের সেবা করতে চাইলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হবে না। এর ফলে আপনার মন খারাপ হতে পারে। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে খাঁটি রুপোর বালা পরুন।

বৃশ্চিক রাশি: আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক লেনদেনগুলি আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলাতে হবে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সচেতনভাবে করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজ একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে নিয়মিত গায়ত্রী চালিশা এবং গায়ত্রী মন্ত্র জপ করুন।

ধনু রাশি: আপনার ঝগড়ুটি মনোভাবকে নিয়ন্ত্রণ করুন। নাহলে, আপনার শত্রুসংখ্যা বৃদ্ধি পাবে। আজ আপনার একটি মূল্যবান জিনিস ছিনতাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হব।ব্যবসায়িক কাজকর্মগুলি সচেতনভাবে করুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে তেঁতুল গাছে প্রতিদিন জল দিন।

মকর রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। নিজের চেহারা এবং ব্যক্তিত্বকে ঠিক করার জন্য আপনার কাছে অনেকটা সময় থাকবে। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গাছের টবে রঙিন পাথর ও মার্বেল রেখে দিয়ে সেই টব বাড়ির একটি কোণে রেখে দিন।

কুম্ভ রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার অসতর্কতার কারণে আজ আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আজ আপনি একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ সহকর্মীরা আপনার প্রশংসা করবেন এবং আপনার বসও খুশি হবেন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সূর্যদেবের উদ্দেশ্যে সকালে লাল রঙের ফুল অর্পণ করুন।

মীন রাশি: একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আজ আপনি আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি যদি একজন পড়ুয়া হন এবং বিদেশে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আর্থিক সঙ্কটের কারণে আপনার চিন্তা বাড়তে পারে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। যাঁদের সঙ্গে থাকলে আপনার সুনাম নষ্ট হতে পারে তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অভাবী শিশু কন্যাদের চকোলেট বিতরণ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *