× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে

মান্দা (নওগাঁ)প্রতিনিধি

মান্দায় তিন দোকানে দুর্ধর্ষ চুরি ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক

admin
হালনাগাদ: শনিবার, ১৬ মে, ২০২৬
দোকানে দুর্ধর্ষ চুরি
Oplus_16908288

নওগাঁর মান্দা উপজেলায় শাটার কেটে তিনটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে উপজেলার জোতবাজার এলাকায় এ ঘটনা ঘটে। একই রাতে পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো আব্দুর রশীদের হার্ডওয়ারের দোকান, গৌতম কুমারের স্বর্ণের দোকান এবং জয়নাল আবেদীনের কাপড়ের দোকান। ব্যবসায়ীদের দাবি, চোরেরা এসব দোকান থেকে প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ নিয়ে গেছে।
হার্ডওয়ার ব্যবসায়ী আব্দুর রশীদ জানান, শুক্রবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান তিনি। শনিবার সকালে এসে দেখেন দোকানের শাটার কাটা। পরে দোকানের ভেতরে গিয়ে দেখতে পান, ক্যাশবাক্সের তালা ভেঙে প্রায় ৬ হাজার টাকা এবং ৬টি পানির পাম্প চুরি হয়েছে। এছাড়া আরও কিছু মালামাল খোয়া গেছে কি না তা যাচাই করা হচ্ছে।
স্বর্ণ ব্যবসায়ী গৌতম কুমার বলেন, রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। সকালে দোকানে এসে শাটার কাটা দেখতে পান। তার দাবি, চোরেরা দোকান থেকে প্রায় ৩৫ ভরি রুপা ও ১০ আনা স্বর্ণের গহনা নিয়ে গেছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
একইভাবে জয়নাল আবেদীনের কাপড়ের দোকানের শাটার কেটে প্রায় ৪০ হাজার টাকার কাপড় চুরি করা হয়েছে বলে দাবী করেন এই ব্যবসায়ী।
ঘটনার বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’


এ ক্যটাগরির আরো খবর..