× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

পঞ্চগড় জেলা প্রতিনিধি

৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত ব্রিজে সংযোগ সড়ক না থাকায় নির্বাহী প্রকৌশলীর উপর ক্ষোভ ঝাড়লেন প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ১৬ মে, ২০২৬
৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত ব্রিজে সংযোগ সড়ক না থাকায় নির্বাহী প্রকৌশলীর উপর ক্ষোভ ঝাড়লেন প্রতিমন্ত্রী

পঞ্চগড়ের বোদা উপজেলার টাঙ্গন নদীর উপর নব নির্মিত ব্রিজের সংযোগ সড়ক না থাকায় এলজিইডির নির্বাহী প্রকৌশলীর উপর ক্ষোভ ঝাড়লেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবারে (১৬ মে) বিকেলে বোদা উপজেলার ঝলইশালশীরী ইউনিয়নের ধরধরা এলাকায় এই ব্রিজের উদ্বোধন করতে গিয়ে ব্রীজের এক পাশের সংযোগ সড়কের নাজুক অবস্থা দেখে ক্ষুব্ধ হয়ে উঠেন প্রতিমন্ত্রী।
এসময় তিনি ব্রিজের নিম্নমানের কাজ ও ঠিকমতো সংযোগ সড়ক নির্মাণ না করার অভিযোগ তুলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ৯৬ ‍মিটার ব্রিজটি নির্মাণ করা হয়েছে।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, আমার জীবদ্দশায় এমন ব্রিজ দেখিনি। ব্রিজ আছে কিন্তু একপাশে কোন রাস্তা নেই। একটা ভ্যান যাওয়ার মতোও রাস্তা নেই। কিভাবে সম্ভব? আরেক দিকে রাস্তা করেছে ব্রিজ হয়েছে ১৮ ফুট, রাস্তা ১২ ফুট। এখানে ইঞ্জিনিয়ার ও ঠিকাদার দায়ী।
আগে জানলে আমি এটি উদ্বোধন করতে আসতাম না। আমি এ বিষয়টি মন্ত্রণালয়ে জানাবো যেন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়। এতো নিম্নমানের কাজ তারেক রহমানের সরকার বরদাস্ত করবে না।


এ ক্যটাগরির আরো খবর..