× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

দিনাজপুর জেলা প্রতিনিধি

দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৫ মে, ২০২৬
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ

অনিয়ম ও অর্থ দুর্নীতির অভিযোগ এনে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃপক্ষের নির্দেশে আল ফালাহ আ‘ম উন্নয়ন সংস্থার (আফাআউস)প্রধান নির্বাহী কর্মকর্তা মমতাজুল ইসলামকে অপসারণ করা হয়েছে।

এই সঙ্গে সংস্থার সম্বনয়কারী নিরীক্ষা এসএস মামুন উর রশিদকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় আল ফালাহ আ‘ম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মোঃ তৈমুল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আল ফালাহ আ‘ম উন্নয়ন সংস্থা (আফাআউস) প্রতিষ্ঠার পর থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা মমতাজুল ইসলাম বিভিন্ন প্রকার অনিয়ম ও দুর্নীতি করে আসছিল।

এ নিয়ে তাকে সংস্থার পরিচালনা কমিটি বিভিন্ন ভাবে সর্তক করেন। তিনি দুর্নীতি করবেন না মর্মে ননজুডিশিয়াল ষ্টাম্পে মুচলেকাও প্রদান করেন।

এরপরও দুর্নীতি অব্যাহত রাখলে তার বিরুদ্ধে কমিটির সদস্যরা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নিকট প্রমানসহ লিখিতঅভিযোগ করেন। অফিযোগ পেয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির একজন পর্যবেক্ষক নিযোগ দেন। তারা এ নিয়ে গত দুই বছরে চারটি অডিট রিপোর্ট প্রদান করেন।

প্রতিটি রিপোর্টে মমতাজুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার উপরে অনিয়মের অভিযোগ উঠে আসে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃপক্ষের নির্দেশে গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে অভিযুক্তদের একজন মতাজুল ইসলামকে পরিচালনা কমিটি অপসারণ করেন।

এই সঙ্গে সংস্থার সম্বনয়কারী নিরীক্ষা এসএস মামুন উর রশিদকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করেন। বর্তমানে আল ফালাহ আ‘ম উন্নয়ন সংস্থা (আফাআউস) এর পরিচালনা কমিটির সম্মিলিত সিদ্ধান্তে এসএস মামুন উর রশিদ ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।


এ ক্যটাগরির আরো খবর..