বেনাপোল সিএন্ডএফ (কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্টস স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আব্দুস সবুর এবং সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান বনি নির্বাচিত হয়েছেন। বুধবার (১৩ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির বেনাপোলস্থ নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২ হাজার ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।
দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে “সবুর-সাজেদুর ঐক্য পরিষদ” ও “আমিরুল-বনি সমমনা পরিষদ” নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। সংগঠনটির ২১টি পদের বিপরীতে সবুর-সাজেদুর ঐক্য পরিষদ ১৪টি পদে প্রার্থী দেয়। অপরদিকে আমিরুল-বনি সমমনা পরিষদ ২১টি পদেই প্রার্থী ঘোষণা করে। এর মধ্যে ওই প্যানেলের ৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিকেল থেকে টানটান উত্তেজনার মধ্য দিয়ে ভোট গণনা শেষে রাত ২টার পর নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। সভাপতি পদে ছাতা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা আব্দুস সবুর ৯৬৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার মার্কার আমিরুল ইসলাম পেয়েছেন ৯৩৮ ভোট। ৩০ ভোটের ব্যবধানে আব্দুস সবুর সভাপতি নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে তরবারী মার্কার প্রার্থী বদরুজ্জামান বনি ১২০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মই মার্কার সাজেদুর রহমান পেয়েছেন ৭২০ ভোট। ৪৮৪ ভোটের ব্যবধানে বনি জয় লাভ করেন।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে নজরুল ইসলাম ১০৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রওশন আলী পেয়েছেন ৮১৪ ভোট। সহ-সভাপতি পদে মাহবুবুর রহমান ১১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কামাল হোসেন পেয়েছেন ৭৩৩ ভোট। সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে সাকিরুল ইসলাম ১২৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খেলাফত হোসেন পেয়েছেন ৭১০ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম আসাদ ১২২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মিলন হোসেন পেয়েছেন ৬৩২ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে আসানুর রহমান ১০৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রাকিবুল ইসলাম রাকিব পেয়েছেন ৮০০ ভোট। শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক পদে রায়হান সিদ্দিকী ১১৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী সুজন আক্তার পেয়েছেন ৭০৩ ভোট। অর্থ সম্পাদক পদে আব্দুল্লাহ আল ফয়সাল ১০৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কাজী সাহাবুদ্দিন পেয়েছেন ৮০০ ভোট। বন্দর বিষয়ক সম্পাদক পদে আব্দুস সাত্তার ৯১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী ফজলুর রহমান পেয়েছেন ৯০৭ ভোট।
কার্গো শাখা বিষয়ক সম্পাদক পদে আসাদুজ্জামান ১১৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী হাসান আলী পেয়েছেন ৬৮৪ ভোট। প্রচার সম্পাদক পদে সজিবুর রহমান ১১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী ইয়ানুর রহমান পেয়েছেন ৭০১ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আক্তারুজ্জামান সানি ১২১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মাহমুদুর রহমান তুহিন পেয়েছেন ৬৩৪ ভোট। রপ্তানি বিষয়ক সম্পাদক পদে রকি মাহমুদ লিটন ১০৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হাসানুর জামান পেয়েছেন ৭৩৬ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে ৪ জনের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রেদওয়ানুল ইসলাম সীমান্ত ১১৮৭ ভোট পেয়ে প্রথম, মাহাবুব রুবেল ১১৫৮ ভোট পেয়ে দ্বিতীয়, সাগর হোসেন ১১০০ ভোট পেয়ে তৃতীয় এবং জসীম উদ্দীন ৯৯৮ ভোট পেয়ে চতুর্থ হন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক পদে রানা আহমেদ, কাস্টম বিষয়ক সম্পাদক পদে শহিদুল আলম এবং ব্যাংক বিষয়ক সম্পাদক পদে হায়দার আলী নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের প্রবীণ সদস্য মোহাম্মদ আলী। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ইমদাদুল হক ও মাজেদুল ইসলাম। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী এবং প্রিজাইডিং অফিসার ছিলেন সহকারী প্রধান শিক্ষক ইন্তাজুর রহমান।
প্রিজাইডিং অফিসার ইন্তাজুর রহমান বলেন, “দিনভর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ ক্যটাগরির আরো খবর..