× Banner
সর্বশেষ
সায়েদাবাদ টার্মিনাল সংস্কারে উদ্যোগ, বাস ছাড়বে টার্মিনালের ভেতর থেকে ঈদুল আজহা উপলক্ষ্যে শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল – তথ্য প্রতিমন্ত্রী আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য অটিজমে আক্রান্তদের পূর্ণ মর্যাদায় বেঁচে থাকার অধিকার রয়েছে – প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহে বিভ্রান্তিকর প্রচারণার জবাব বিএসসিপিএলসি’র রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন স্বাধীনতার সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান শার্শা থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৭ জন আসামী আটক শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ মধুখালীতে ফারিয়া প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

পঞ্চগড় জেলা প্রতিনিধি

রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন স্বাধীনতার সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন স্বাধীনতার সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দীর্ঘ ৩৭ বছরের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন। স্বাধীনতার এই সূর্যসন্তানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১২ মে (মঙ্গলবার) সকালে বলরামপুর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে আটোয়ারী উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন। একি মাঠে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।
এর আগে গত সোমবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে রংপুর জেলা প্রশাসক, পঞ্চগড় জেলা প্রশাসক, আটোয়ারী উপজেলা প্রশাসক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংবাদ, আওয়ামিলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে হাজার হাজার মানুষ স্বাধীনতার এই সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে চিরবিদায় জানায়।
বর্ণাঢ্য রাজনৈতিক ও সমাজসেবা জীবনে তিনি ১৯৮২ সালে ইউ পি সদস্য এবং ১৯৮৪ সাল হতে ২০২১ সাল পর্যন্ত টানা ৩৭ বৎসর বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন এছাড়াও তিনি আওয়ামীলীগের রাজনীতির সংগে থেকে জেলা ও উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই সুদীর্ঘ রাজনৈতিক ও সমাজসেবামূলক অবদান এলাকাবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে।


এ ক্যটাগরির আরো খবর..