× Banner
সর্বশেষ
আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস জনগণের সঙ্গে পুলিশের মানবিক আচরণের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে – প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে – পার্বত্য মন্ত্রী প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব

কোটালীপাড়া (গোপালগঞ্জপ্রতিনিধি

সব পুড়ে ছাই,কৃষক কাবুল এখন নিঃস্ব

ACP
হালনাগাদ: শুক্রবার, ৮ মে, ২০২৬
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কৃষক কাবুল দাড়িয়া এখন নিঃস্ব

গোলার ধান,ঘরের আসবাবপত্র সব কিছু পুড়ে ছাই।গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কৃষক কাবুল দাড়িয়া এখন নিঃস্ব।
গত বৃহস্পতিবার রাতে অগ্নিকান্ডে কাবুলের পুরো বসত ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।তবে কি ভাবে আগুন লেগেছে তা বলতে পারেনি কাবুলসহ এলাকাবাসী।

কৃষক কাবুল দাড়িয়া উপজেলার মাঝবাড়ী গ্রামের সাকাত দাড়িয়ার ছেলে।

অগ্নিকান্ডের সময় কাবুল দাড়িয়া অসুস্থ স্ত্রীর চিকিৎসায় পরিবারসহ হাসপাতালে ছিলো বলে জানিয়েছেন।

তিনি বলেন,সন্ধ্যায় আমি আমার অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাই।ওখানে বসে খবর পাই যে আমার ঘরে আগুন লেগেছে।সাথে সাথে বাড়ী এসে দেখি আমার সব পুড়ে ছাই হয়েগেছে।

ঘরের ধান,চাল,আসবাবপত্র,নগদ অর্থসহ প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন  কৃষক কাবুল।তবে কি কারনে আগুন লেগেছে তা বলতে পারেননি এই কৃষক।

কোটালীপাড়া ফায়ার ষ্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন,আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করি।তবে ততক্ষনে ঘরটির অনেক ক্ষতি হয়ে যায়।#


এ ক্যটাগরির আরো খবর..