× Banner
সর্বশেষ
হবিগঞ্জে চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে জামায়াতের আমির পরিবার জানে মৃত, সেই আলমগীর বাড়ি ফিরলেন ১৮ বছর পর,স্ত্রী আমেনা বেগম অন্যত্র বিয়ে ডিসি লেক পরিচ্ছন্নতায় মাঠে নামলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই – স্থানীয় সরকারমন্ত্রী ধর্ম নয়, বাংলাদেশি পরিচয়ই সবার আগে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন

ডেস্ক

সাংবিধানিক প্রক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়-এর সরকারের অবসান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
মমতা বন্দ্যোপাধ্যায়-এর সরকারের অবসান

মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন সরকারের অবসান ঘটেছে সাংবিধানিক প্রক্রিয়ায়। আর এন রবি পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন, যার ফলে তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের সমাপ্তি হলো।

রাজভবনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় সংবিধানের ১৭৪(২)(বি) অনুচ্ছেদের ক্ষমতাবলে পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে নতুন সরকার গঠনের পথ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হলো।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে অনীহা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্বাচনী ফলাফল নিয়ে প্রশ্ন তুলে “জনমতের পরাজয় নয়, ষড়যন্ত্রের শিকার” হওয়ার অভিযোগও করেছিলেন। তবে বিধানসভার মেয়াদ শেষ হওয়ায় শেষ পর্যন্ত সাংবিধানিক নিয়ম অনুসারেই সরকার বিলুপ্ত করা হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি শুধু সরকার পরিবর্তন নয়; বরং পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণে এক বড় ধরনের পরিবর্তনের সূচনা। বিজেপি এখন রাজ্যে প্রথমবারের মতো পূর্ণমাত্রায় সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..