× Banner
সর্বশেষ
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে নতুন সরকারের মন্ত্রীদের শপথ বেনাপোল বিজিবি অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার বঙ্গ বিজয় নাকি রাজনৈতিক পুনর্বিন্যাস: অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ বিতর্কের নতুন পাঠ স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সমাজ থেকে অন্ধকার দূর করার অন্যতম হাতিয়ার রবীন্দ্রসাহিত্য -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কোটালীপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের জমির ধান কেটে বাড়িতে তুলে দিলেন ছাত্রদল আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন রবীন্দ্রনাথ -তথ্যমন্ত্রী

পাইকগাছায় শিববাটী ব্রীজের বাইপাস সড়কের বেহাল অবস্থা; সিমাহীন দূর্ভোগে সাধারণ মানুষ

admin
হালনাগাদ: সোমবার, ৮ আগস্ট, ২০১৬

মোঃ ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা: পাইকগাছায় জরাজীর্ণ হয়ে পড়েছে সড়ক ও জনপথ বিভাগের শিববাটী ব্রীজের ৩ কিলোমিটার বাইপাস সড়ক। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। চলতি বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন খানাখন্দে পানি জমে থাকায় যাতায়াতে সিমাহীন দূর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

উল্লেখ্য পৌরসভা সিমান্তের কপোতাক্ষ নদের উপর নির্মিত শিববাটী ব্রীজের কয়রা অভিমুখে ব্রীজ হতে লস্কর ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৩ কিলোমিটার বাইপাস সড়ক নির্মানের পর এখনো পর্যন্ত সংস্কার করা হয়নি। অথচ সড়কটি দিয়ে পাইকগাছা ও কয়রার হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে। পাশাপাশি চিংড়ি অধ্যুষিত এলাকার হাজার হাজার টন চিংড়ি ও অন্যান্য মৎস্য পণ্য সরবরাহ করা হয়ে থাকে এ সড়ক দিয়ে। ফলে দীর্ঘদিন সংস্কারের অভাবে ৩ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে পিচ ও ইটের খোঁয়া সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে যাতায়াতে সাধারণ মানুষের চরম ভোগান্তি পেতে হচ্ছে। ভোগান্তির পাশাপাশি প্রতিনিয়ত নষ্ট হচ্ছে ভ্যান, নসিমন, করিমন সহ বিভিন্ন যানবাহনের যন্ত্রাংশ। ভ্যান চালক আব্দুল মজিদ জানান, ভ্যান চালিয়ে প্রতিদিন যে টাকা আয় হয় তার সিংহভাগ টাকা ভ্যান মেরামতে ব্যায় করতে হয়। ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন জানান, ইতোমধ্যে বাইপাস সড়কের পৌরসভার অংশে সংস্কার কাজ প্রায় সম্পন্ন হওয়ার পথে। অথচ অপার পাশের সংস্কার কাজের কোন উদ্যোগ নাই। চলতি বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে পানি জমে থাকায় যাতায়াতে সিমাহীন দূর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সড়কটি সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিবেন এমনটাই প্রত্যাশা করেছেন এলাকাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..