× Banner
সর্বশেষ
মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

ACP
হালনাগাদ: সোমবার, ৪ মে, ২০২৬
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

সোমবার (৪ মে) সকালে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিদায়ী সাক্ষাৎ করেন।

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।

এ সময় হাইকমিশনার ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

সাক্ষাতে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান অগ্রগতি সংক্ষেপে পর্যালোচনা করেন এবং উভয় দেশের নতুন সক্ষমতা ও নতুন প্রত্যাশার ভিত্তিতে ভবিষ্যতে সম্পর্ক আরও ইতিবাচক পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

হাইকমিশনার পুনর্ব্যক্ত করেন যে, পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে নিজ নিজ জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

পররাষ্ট্রমন্ত্রী ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে হাইকমিশনারের অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান এবং নতুন দায়িত্বে তার সফলতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..