× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের জমির ধান কেটে বাড়িতে তুলে দিলেন ছাত্রদল আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন রবীন্দ্রনাথ -তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু মাদক ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক

BD Intervention 2026 সম্মেলন উদ্বোধন বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা

ACP
হালনাগাদ: শনিবার, ২ মে, ২০২৬
BD Intervention 2026 সম্মেলন উদ্বোধন বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা

বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশনস (বিএসসিআই) আয়োজিত দু’দিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘BD Intervention 2026’ গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, হৃদরোগ বাংলাদেশের অন্যতম স্বাস্থ্য চ্যালেঞ্জ। বর্তমান সরকার চিকিৎসাখাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে বিশ্বমানের কার্ডিয়াক কেয়ার পৌঁছে দিতে চায়। তিনি বলেন, আমাদের দেশে হৃদরোগে আক্রান্ত নারী ও শিশুদের স্বাস্থ্যসেবার উন্নয়নে হৃদরোগের চিকিৎসকদের সহযোগিতা দরকার। ‘BD Intervention 2026’-এর মতো আন্তর্জাতিক সম্মেলন তরুণ চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি ও জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে বাংলাদেশকে হৃদরোগ চিকিৎসায় এগিয়ে নেবে। সরকার এ ধরনের উদ্যোগকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। এসময় মন্ত্রী হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনযাপন ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, এ সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক সর্বশেষ গবেষণা ও প্রযুক্তির সাথে আমাদের চিকিৎসকরা পরিচিত হচ্ছেন। এটি দেশের কার্ডিয়াক কেয়ারের মানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাজমুল হোসেন উল্লেখ করেন, তরুণ চিকিৎসকদের জন্য ট্রেনিং ভিলেজ ও ফেলোস কোর্স অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে আগামী প্রজন্মের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট গড়ে উঠবে।

বিএসসিআই-এর সভাপতি অধ্যাপক ডাঃ খালেকুজ্জামান সভাপতির বক্তব্যে বলেন, বৈশ্বিক প্রযুক্তির সাথে বাংলাদেশের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টদের পরিচয় করিয়ে দেওয়াই এ সম্মেলনের মূল লক্ষ্য। আমরা একসাথে কাজ করে বাংলাদেশের রোগীদের জন্য বিশ্বমানের কার্ডিয়াক কেয়ার নিশ্চিত করতে চাই।

এবারের সম্মেলনের প্রধান আকর্ষণ হলো ঢাকা ও চীন থেকে লাইভ কেস ট্রান্সমিশন, বিভিন্ন মহাদেশ থেকে আগত বিশ্বখ্যাত কার্ডিওলজিস্টদের লেকচার, তরুণ চিকিৎসকদের জন্য হ্যান্ডস-অন ট্রেনিং ভিলেজ, ফেলোস কোর্স ও কেস প্রতিযোগিতা এবং স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, করোনারি ও পেরিফেরাল ইন্টারভেনশন নিয়ে আলোচনা। ১ হাজার ১০০ জনের বেশি দেশি-বিদেশি হৃদরোগ বিশেষজ্ঞ এই মেগা ইভেন্টে অংশ নিচ্ছেন। আয়োজকরা জানিয়েছেন, এ সম্মেলন বাংলাদেশের হৃদরোগ চিকিৎসায় দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে।


এ ক্যটাগরির আরো খবর..